ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঢাকা সমাবেশ কে কেন্দ্র করে বিএনপির ১২ নেতাকর্মী আটক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তাঁদের আটক করা হয়। আটকের পর ইউনুস মৃধাকে রামপুরা থানায় রাখা হয়। গতকাল রাত সোয়া ১১টায় তাঁর খিলগাঁওয়ের বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

অন্য ১১ নেতাকর্মীকে গুলশান থানায় রাখা হয়েছে। তাঁদের নতুনবাজার এলাকা থেকে আটক করা হয়। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর ইসলাম বলেন, ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে নতুনবাজার এলাকায় তাঁরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ সোমবার আটক নেতাকর্মীদের আদালতে তোলার কথা রয়েছে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঢাকা সমাবেশ কে কেন্দ্র করে বিএনপির ১২ নেতাকর্মী আটক

আপডেট সময় ০১:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩