ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ক্রাউন সিমেন্ট দিচ্ছে মুনাফার ৪৯ শতাংশ লভ্যাংশ ।

পুঁজিবাজারে তালিকাভূক্ত ক্রাউন সিমেন্টের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ২ টাকা করে পাবেন।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি যে মুনাফা করেছে ঘোষিত লভ্যাংশ তার ৪৮ দশমিক ৬৬ শতাংশের সমান। অর্থাৎ মুনাফার ৫১ দশমিক ৩৪ শতাংশের ভাগ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা পাবেন না। কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৪ টাকা ১১ পয়সা। এই মুনাফার ওপর ভিত্তি করেই কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ বা শেয়ারপ্রতি ২ টাকা লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ২২ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে শেয়ার দাম নামতে পারবে না।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রাউন সিমেন্ট দিচ্ছে মুনাফার ৪৯ শতাংশ লভ্যাংশ ।

আপডেট সময় ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩