ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হেমন্তের প্রকৃতিতে সেজেঁছে এক অন্যরকম সকাল

হেমন্তের প্রকৃতিতে অনুভূত হয় এক অন্যরকম সকাল। ভোরটা শুরু শীতল সূর্যের মোহনীয় আলোয়। চারদিক ঘিরে কুয়াশার চাদর। এসব শিশির জমছে ফসলের খেত আর ঘাসের ডগায়।

পৌষ-মাঘ এ দুমাস শীতকাল হলে ও আশ্বিন-কার্তিক থেকে আগমনী বার্তা দিচ্ছে শীত। সারাদিন গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হওয়া। ভোরে নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে দেখা মিলছে কুয়াশার। প্রকৃতিতেও ফুটে উঠছে বৈচিত্র্য। হেমন্তের এমন স্নিগ্ধ সকাল উপভোগ করছেন অনেকে।

শীতের আগমনীতে সবজি ক্ষেতে বেড়েছে কৃষকের ব্যস্ততা। শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত তারা। শহরের উকিলপাড়ার বাসিন্দা সিয়াম সোহাগ বলেন, প্রকৃতিতে শীতের আবহ শুরু হয়েছে। ভোরে শিশির ঝড়ছে। সকালের হালকা শীত জানান দিচ্ছে শীত আসছে। কিছু দিনের মধ্যে হয়তো শীতের সৌন্দর্য পূর্ণতা পাবে।

বরুনকান্দি এলাকার আকবর হোসেন বলেন, এক সপ্তাহ ধরে ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। তবে সূর্য উঠার পর কুয়াশা আস্তে আস্তে কমে যায়। আবার দিনে কিছুটা গরম থাকে। শেষ রাতের দিকে একটু ঠাণ্ডা লাগে।

সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের জবার মোড় গ্রামের সবজিচাষি আশরাফুল ইসলাম বলেন, এ বছর আগাম শীতের আমেজে ফুলকপিসহ সবজির চাষ করা হয়েছে। এতে ভালো দাম পাওয়া যায়

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, এক সপ্তাহ আগে থেকেই জেলায় দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে যায়। হালকা শীত অনুভূত হয়। ভোরে কুয়াশা থাকে। মনে হচ্ছে এবছর শীত একটু আগে চলে এসেছে। এছাড়াও এবছর শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানান এ কর্মকর্তা।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হেমন্তের প্রকৃতিতে সেজেঁছে এক অন্যরকম সকাল

আপডেট সময় ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩