ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ১৩

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের উপর রকেট হামলার পর থেকে একের পর এক হামলা চালিয়ে আচ্ছে ইসরায়েল সৈনবাহিনী । এরই ধারাবাহিকতায় গত কাল  পশ্চিম তীরে একটি শরণার্থী  শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল ।  এতে ১৩ জন নিহত হয়েছে । এর মধ্যে পাঁচ জনই শিশু । ফিলিস্থিন শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের  ত্রাণ ও কর্মসংস্থা (ইউআরবিউএ)  এ তথ্য জানিয়েছেন । 

এক বিবৃতিতে ইউএনআরডবিউএ আরও জানিয়েছে যে, এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামাসের একটি সেল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে ওই হামলায় অন্তত দুজন নিহত এবং অনেকে আহত হয়েছে।

ইসরায়েল এর মধ্যেই গাজাকে ঘিরে ফেলেছে এবং জরুরি সামগ্রীর সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ২০ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করে। গত ৫০ বছরে ইসরায়েল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বিপুল সংখ্যক বসতি স্থাপন করেছে যেখানে এখন প্রায় সাত লাখ ইহুদি বসবাস করে।

যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের বসতি বৈধ নয়। চলতি বছর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে সহিংসতায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আইডিএফ সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে জানিয়েছে, তারা মূলত একটি মসজিদ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ওই মসজিদটি বেসামরিক নাগরিকদের ওপর হামলার কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে তারা দাবি করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাসকে লক্ষ্য করে বিমান হামলা আরও জোরদার করা হবে এবং তিনি গাজার অধিবাসীদের মধ্যে এখনো যারা সেখানে অবস্থান করছেন তাদেরকে দক্ষিণাঞ্চলে সরে যেতে বলেছেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ১৩

আপডেট সময় ১০:২৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩