ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

ফুটবলারদের বোনাস নিয়ে জরুরি সভায় বসছে বাফুফে

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম  রাউন্ডে ম্যাচের আগে আবাসিক ক্যাম্প পরিদর্শ করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন , জিতলে তোমাদের জন্য বড় ধরনের বোনাস আছে । তবে বোনাসের অংকটা তিনি উল্লেখ করেননি তবে সাফের সেমিফাইনালের থেকে দ্বিগুণ । মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ উঠে গেছে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফুটবলাররা দ্রুতই পেয়ে যাবেন তাদের বোনাস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগেই বোনাসের টাকা পেয়ে যেতে পারেন জামাল ভূঁইয়ারা। খেলোয়াড়দের কত টাকা করে বোনাস দেওয়া হবে এবং বোনাস ঠিক কবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল (শনিবার) বিকাল ৩ টায় জরুরি সভা ডেকেছেন বাফুফে সভাপতি। বাফুফের এই ষষ্ঠ জরুরী সভায় একটি মাত্র এজেন্ডা- ফুটবলারদের বোনাস।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাগো নিউজকে বলেছেন, ফুটবলারদের বোনাস বিষয়ে একমাত্র এজেন্ডা নিয়ে ষষ্ঠ এই জরুরি সভা অনুষ্ঠিত হবে। গত সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলার পুরস্কার হিসেবে ফুটবলারদের অর্ধকোটি টাকার বেশি দিয়েছিলেন বাফুফে সভাপতি। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচটি ছিল বাংলাদেশের ফুটবলের জন্য অতি গুরুত্বপূর্ণ।

এ ম্যাচ জিততে না পারলে বাংলাদেশ কেবল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতো না, আগামী প্রায় এক বছর ফিফা ও এএফসির কোনো ম্যাচ খেলার সুযোগও থাকতো না। তখন শুধু ফ্রেন্ডলি ম্যাচের ওপর নির্ভর করতো জাতীয় দলের মাঠে নামা। যে কারণে এই ম্যাচের আগে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে ‘বিগ বোনাস’ ঘোষণা দেন বাফুফে সভাপতি।

মালদ্বীপকে হারিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার দল এখন বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলার প্রস্তুতি শুরু করবে। আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে। অন্য দুই প্রতিপক্ষ ফিলিস্তিন ও লেবানন। বাছাইয়ের দ্বিতীয় পর্বে ৩৬ টি দল খেলবে ৯ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ দল উঠবে তৃতীয় রাউন্ডে। ১৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে তৃতীয় রাউন্ড

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

ফুটবলারদের বোনাস নিয়ে জরুরি সভায় বসছে বাফুফে

আপডেট সময় ০১:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩