ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধে বিশ্বনেতাদের আহ্বান মোহাম্মদ সালাহ

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলেছেন মিসরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলমান সংঘাতে আরও নিরীহ মানুষ হত্যা বন্ধে তিনি বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। লিভারপুলের ৩১ বছর বয়সী ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন

এতে তিনি বলেছেন, অনেক সহিংসতা, প্রাণঘাতী মর্মবেদনা ও বর্বরতা হয়েছে। ফিলিস্তিনের গাজার মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য, পানি ও চিকিৎসার সামগ্রী দরকার বলে উল্লেখ করেন মোহাম্মদ সালাহ। তিনি বলেছেন, গাজায় অবিলম্বে মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিতে হবে। মোহাম্মদ সালাহ বলেছেন, সব জীবনই গুরুত্বপূর্ণ। সবার জীবন অবশ্যই রক্ষা করা উচিত। গণহত্যা বন্ধ করা দরকার। পরিবারগুলোকে ছিন্নভিন্ন করা হচ্ছে। মোহাম্মদ সালাহ বলেন, ‘আরও নিরীহ মানুষ হত্যা রোধে এক হওয়ার জন্য আমি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মোহাম্মদ সালাহ আরও বলেছেন, মানবতা অবশ্যই জয়ী হবে। চলমান সংঘাতের মধ্যে গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে হামলা হয়। এতে ৪৭১ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে গতকাল বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েল। তারা উল্টো প্রথমে হামাস ও পরে ফিলিস্তিন ইসলামিক জিহাদের (পিআইজে) ওপর দোষ চাপায়।

৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তাঁরা বিদেশি নাগরিকসহ অনেক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের তথ্যমতে, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধে বিশ্বনেতাদের আহ্বান মোহাম্মদ সালাহ

আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩