ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টা!

ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টার ৪০ দিন পর বগুড়ার শিবগঞ্জে আহত মাদ্রাসাছাত্রী মারুফা আক্তার (১৭) অবশেষে মারা গেছে। মঙ্গলবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মারুফা আক্তার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের মাসুদুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের চাচা কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে মারুফার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে সে জ্ঞনা হারিয়ে ফেলে। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ৭ সেপ্টেম্বর শুক্রবার মারুফার মা–বাবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সে বাড়িতে একা ছিল। দুপুরে সাইফুল ইসলাম নামে এক যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ভুক্তভোগীর শরীরে পাট ও কাপড় পেঁচিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে সাইফুল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় মারুফার বাবা মাসুদুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। ঘটনার পরেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আসামি সাইফুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করে। তবে মামলার আসামি রঞ্জু (৪০) ও নাঈম (২৩) পলাতক রয়েছেন।

মারুফার মৃত্যুর খবর নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ বগুড়ায় আনার হবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টা!

আপডেট সময় ০১:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩