ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

গণমাধ্যম কর্মীর সঙ্গে ঘটনায় লিটনের দুঃখপ্রকাশ

পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড হোটেলে গতকাল সংবাদকর্মীদের সঙ্গে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন লিটন দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিশিয়াল পেজে লিটন বিষয়টি তুলে ধরেছেন। লিটন জানিয়েছেন, তিনি বুঝতে পারেননি হোটেলে বাংলাদেশি গণমাধ্যমকর্মীর একটা বড় অংশ উপস্থিতি ছিলেন। লিটন লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আসলে আমি বুঝতে পারিনি সেখানে এতো গণমাধ্যমকর্মীর অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ মিডিয়ার প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে লিটন আরও লেখেন, ‘মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

‘ উল্লেখ, গতকাল টিম হোটেলে সাংবাদিকদের দেখেই চটে যান লিটন। সঙ্গে সঙ্গেই পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান তিনি। লিটনকে বলতেও শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’ এর পরও যে আরো কিছু বলেছেন, এর প্রতিক্রিয়াও কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করেন উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা। কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে জানিয়ে যান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।

’ তাঁদের একজন পরে বের হয়ে যাওয়ার আগে দেন এর ব্যাখ্যাও, ‘দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।’

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণমাধ্যম কর্মীর সঙ্গে ঘটনায় লিটনের দুঃখপ্রকাশ

আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩