ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

অর্থ আয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদো

বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারকে পিছনে ফেলে  একের পর এক কীর্তি গড়ে চলেছেন পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফরবেসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার তিনি। 

শুধু ফুটবলার হিসেবে নয়, ক্রীড়াঙ্গনে সর্বাধিক আয় করা ফুটবলারও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালে তার আয়ের পরিমাণ ২৬০ মিলিয়ন ডলার। গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। ক্লাব থেকে তার আয়ের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। আর নাইক, জ্যাকব অ্যান্ড কোংসহ অন্য বিজ্ঞাপন সংস্থা থেকে আয়ের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল হিলালে খেলা নেইমার। তার আয়ের পরিমাণ ১১২ মিলিয়ন ডলার। শুধু রোনালদো ও নেইমার নয়, সেরা দশে সৌদি ক্লাবে খেলা করিম বেনজেমা ও সাদিও মানে স্থান করে নিয়েছেন। ১০৬ মিলিয়ন ডলার নিয়ে বেনজেমা পঞ্চম ও সাদিও মানে রয়েছেন সপ্তম স্থানে। মানের আয়ের পরিমাণ ৫২ মিলিয়ন ডলার।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অর্থ আয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদো

আপডেট সময় ১২:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩