ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বরিশালে মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার ক্ষণ গণনা

বরিশালে চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহালয়া পর্ব। এর মাধ্যমেই শুরু হচ্ছে দুর্গাপূজার ক্ষণ গণনা।

শনিবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল নগরীর স্ব-রোডের রাধা গোবিন্দ নিবাস মন্দিরে আগমনী সংঘের আয়োজনে মহালয়া উদযাপন করা হয়।

ভোর ৬টায় প্রদীপ প্রজ্বলন ও উলুধ্বনির সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশ্বনাথ রায়ের চণ্ডীপাঠের সঙ্গে আগমনী সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর নৃত্য শিল্পীদের পরিবেশনায় দলীয় ও একক নৃত্য পরিবেশন করে শিল্পীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর বরিশাল জেলায় ৫৯৯টি, বরিশাল মেট্রোপলিটন এলাকায় এবার ৮৭টি পূজা মণ্ডপ পূজা অনুষ্ঠিত হবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বরিশালে মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার ক্ষণ গণনা

আপডেট সময় ১২:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩