ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

দেশজুড়ে ১৫৩ প্রেক্ষাগৃহে ‘মুজিব : একটি জাতির রূপকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এ সময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিনেতা আরিফিন শুভ বলেন, চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। আপনারা সবাই আসবেন সপরিবারে। এটি আমাদের দেশের গল্প, আমাদের জাতির জনকের গল্প। অনেক সুন্দর একটি সিনেমা, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

দেশজুড়ে ১৫৩ প্রেক্ষাগৃহে ‘মুজিব : একটি জাতির রূপকার

আপডেট সময় ০৫:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩