ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়েছে হামাস, ‘যুদ্ধ ঘোষণা ইসরায়েলের

গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এর দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে দাবি করা হয়। এতে এখন পর্যন্ত একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হামাস বলছে, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তারা। এদিকে হামাসের বড় ধরনের হামলার পর ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করছে হামাসের যোদ্ধারা। হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।

অপরদিকে হামাসের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে তাদের কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে।

ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক গোলাবর্ষণ ও রকেট ছুড়েছে হামাস। সন্ত্রাসীরা বিভিন্ন দিক থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন বেঞ্জামিন নেতানিয়াহু।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধারা ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়েছে হামাস, ‘যুদ্ধ ঘোষণা ইসরায়েলের

আপডেট সময় ০৪:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩