ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

বলা হলো টিকিট নেই, অথচ উদ্বোধনী ম্যাচেই গ্যালারি ফাঁকা!

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ৯৭৭

ভারতে অনুষ্ঠিত  বহুল প্রতীক্ষত  এক দিনের ওয়ানডে   বিশ্বকাপের আসর মাঠে গড়ালো অবশেষে। হলো না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতে এই বিশ্বকাপ ঘিরে যতটা উত্তেজনা থাকার কথা, উদ্বোধনী ম্যাচে ততটা দেখা গেলো না গ্যালারিতে।

গ্যালারিতে যে দর্শকই হয়নি! বিশ্বকাপের প্রথম দিনই এমন চিত্র দেখে হতাশ ক্রিকেট বিশ্ব। ভারতে বিশ্বকাপের আয়োজন কতটা সফল হবে, সেই প্রশ্নটাও উঠে গেলো প্রথম দিনই।আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় স্টেডিয়াম। যার দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩০ হাজার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। তারপরও এমন দর্শক খরা! অথচ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দাবি করেছিল, এই ম্যাচের সব টিকিট ‘সোল্ড আউট’ হয়ে গেছে। তাহলে মাঠে দর্শক কোথায়!

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দর্শকখরা নিয়ে বেশ সমালোচনা চলছে। অনেকে ২০১৫ বিশ্বকাপের ভরা গ্যালারির ছবির সঙ্গে তুলনা করে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ছবি পোস্ট করেছেন। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে, গ্যালারির এমন চিত্র হতাশ করেছে সবাইকেই।

এদিকে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, প্রথম ম্যাচে স্টেডিয়ামে ২০০ দর্শকের জন্য থাকবে ফ্রি মিনারেল এবং প্যাকেজ ড্রিংকিং ওয়াটার। মাঠে যে দর্শক উপস্থিতি, সেই উপহার নিতেও বোধহয় লোক খুঁজে পাওয়া যাবে না!

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

বলা হলো টিকিট নেই, অথচ উদ্বোধনী ম্যাচেই গ্যালারি ফাঁকা!

আপডেট সময় ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩