ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

১০ অক্টোবরের মধ্যে দিল্লি থেকে কানাডার ৪১ কূটনীতিককে সরাতে বলল ভারত

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় কানাডা-ভারতের সম্পর্কে আরও একধাপ অবনতি হলো। এবার ভারত কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে। সময়ও বেঁধে দিয়েছে ভারত। সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। এদের মধ্যে ৪১ জনকে কানাডায় ফেরত পাঠানোর কথা জানিয়েছে ভারত। ১০ অক্টোবরের মধ্যে এদের সরিয়ে নিতে হবে। এই ঘটনায় বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে।

কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, ১০১০ অক্টোবরের পর থেকে পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত। তবে এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানা গেছে। গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন। এর পরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। নিহত নিজ্জর নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হলেও তার হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে ভারত।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

১০ অক্টোবরের মধ্যে দিল্লি থেকে কানাডার ৪১ কূটনীতিককে সরাতে বলল ভারত

আপডেট সময় ১২:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩