ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

খেলা ছেড়ে কোথায় গেলেন পাকিস্তানি ক্রিকেটাররা!

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানি  নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিলো। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ৩ অক্টোবর। মাঝে বেশ কিছু সময় হাতে রয়েছে বাবর আজমদের। যে কারণে একদিন অনুশীলন তো আরেকদিন বিরতি। এভাবেই দিন কাটছে পাকিস্তানি ক্রিকেটারদের।

এরই ফাঁকে দলবল বেধে বাবর আজমরা বেরিয়ে পড়লেন হায়দরাবাদের রাস্তায়। কোথায় গেলেন তারা?মূলত, ভারতের বিখ্যাত এই শহরটি পরিচিত ভোজন রসিকদের জন্য। হায়দরাবাদ গিয়ে হায়দরাবাদি বিরিয়ানির স্বাদ কে না নিতে চায়! পাকিস্তানি ক্রিকেটাররাও এর ব্যতিক্রম হলেন না। তারা চলে হায়দরাবাদি রেস্তোরাঁয়। সেখানে ভক্তদের আবদারও মেটালেন তারা।

গত শনিবারই দলের সবাই মিলে একসঙ্গে খেতে বের হয়েছিলেন। সবাই ছিলেন খোশমেজাজে। ভক্তদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। রেস্তোরাঁয় বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। সবাইকে ফুলের মালা এবং গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বিশ্বকাপে ৬ অক্টোবর পাকিস্তানের প্রথম ম্যাচ। হায়দরাবাদেই হবে ওই ম্যাচটি। প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই মাঠে দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ওই ম্যাচটি। এরপরই ভারতের বিরুদ্ধে খেলতে আহমেদাবাদ চলে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। এরপর অস্ট্রেলিয়া (২০ অক্টোবর), আফগানিস্তান (২৩ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (২৭ অক্টোবর), বাংলাদেশ (৩১ অক্টোবর), নিউজিল্যান্ড (৪ নভেম্বর) এবং ইংল্যান্ডের (১১ অক্টোবর) বিরুদ্ধে খেলবে পাকিস্তান।

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৫ রান করেও হেরে যান বাবর আজমরা। পরের প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচটিও হবে হায়দরাবাদে।

হায়দরাবাদে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হোটেল থেকে মাঠ সর্বত্র বাবরদের ঘিরে রাখছেন নিরাপত্তা কর্মীরা। তাদের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না কাউকে। তবু পাকিস্তানি ক্রিকেটারদের দেখতে বিমানবন্দর থেকে শুরু করে হায়দরাবাদের বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছে সাধারণ মানুষ।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

খেলা ছেড়ে কোথায় গেলেন পাকিস্তানি ক্রিকেটাররা!

আপডেট সময় ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩