ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা: এক নজরে পরিসংখ্যান

  • ক্রীড়া ডেক্স:
  • আপডেট সময় ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • 1187

এশিয়া কাপ ক্রিকেটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।

ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৯ বার জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৪১ বার। তবে সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে জয়ের রেকর্ড বেশ ভালো। গত চার ম্যাচের মধ্যে দু’টিতেই জয় পেয়েছে টাইগাররা। দু’টিতে হেরেছে। আজ কি জিততে পারবেন সাকিব আল হাসানরা! সুপার ফোরে বাংলাদেশ এরপর ভারতের মুখোমুখি হবে। ফাইনাল খেলতে হলে দু’টি ম্যাচেই জয় প্রয়োজন টাইগারদের।

এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ বেশ ভালো করছেন। শান্ত আছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। তিনি ১৯৩ রান করেছেন। অন্যদিকে তিনে থাকা মিরাজ করেছেন ১১৭ রান। এ তালিকায় দুই নম্বরে আছেন বাবর আজম। বোলিংয়ে অবশ্য পাকিস্তানি বোলাররাই এগিয়ে। হারিস রউফ ৯টি উইকেট শিকার করে আছেন শীর্ষে। ৭টি করে উইকেট শিকার করেছেন নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা: এক নজরে পরিসংখ্যান

আপডেট সময় ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩