ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাথুরুসিংহে ফিরলেন ঢাকায়

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০২:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • 149

দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপের এবারের আসর। এর মাঝেই তামিম ইকবালের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় গত কয়েকদিন ধরে দেশের ক্রিকেটে ঝড় বয়ে যাচ্ছে।

এখনও ওয়ানডে অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময়ে দেশে ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি ছিলেন অস্ট্রেলিয়ায়। ছুটি কাটিয়ে বুধবার দুপুরের দিকে দেশে ফিরেছেন তিনি।

ঢাকায় ফিরে ব্যস্ত সময়ই কাটাতে হবে হাথুরুকে। জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ১ আগস্ট থেকে। শুরুতে ফিটনেস ট্রেনিংয়ের পর এখন স্কিলে মনোযোগী হয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফের বাকি সদস্যরাও ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। এরপর অক্টোবরে হবে ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তুতি চলছে এই দুই টুর্নামেন্টকে ঘিরেই।

ট্যাগস

হাথুরুসিংহে ফিরলেন ঢাকায়

আপডেট সময় ০২:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩