ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পিএসজিতে লিওনেল মেসির শেষ ম্যাচ আজ

PARIS, FRANCE - MAY 24: <> on May 24, 2023 in Paris, France. (Photo by Aurelien Meunier - PSG/PSG via Getty Images)

আজ পিএসজিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। বৃহস্পতিবার রাতে কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের জানিয়ে দিয়েছেন সে কথা।

এবার পিএসজির আরেক বড় তারকা সার্জিও রামোসও অকস্মাৎ বিদায়ের ঘোষণা দিলেন।

সাবেক রিয়াল ডিফেন্ডার জানিয়েছেন, চলতি মৌসুমে অর্থাৎ শনিবার ক্লেমন্টের বিপক্ষে ম্যাচটিই হবে পিএসজিতে তার শেষ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই বিষয়টি জানিয়েছেন রামোস। শুক্রবার তিনি লিখেছেন, ‘আগামীকাল আমার জন্য বিশেষ দিন। কারণ কাল আমি আমার জীবনের একটি অধ্যায়কে বিদায় বলব, বিদায় পিএসজি।’

৩৭ বছর বয়সী রামোস পিএসজির হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে ফরাসি লিগে যোগ দিয়েছিলেন এই ডিফেন্ডার। পিএসজির হয়ে তিনি দুটি লিগ শিরোপা জিতেছেন।

রামোস জাতীয় দল স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ এবং দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

ক্লাব ক্যারিয়ারে তার মূল সময়টা কেটেছে রিয়াল মাদ্রিদে। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর কাটিয়েছেন রিয়ালে। জিতেছেন পাঁচটি লা লিগা শিরোপা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পিএসজিতে লিওনেল মেসির শেষ ম্যাচ আজ

আপডেট সময় ১১:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩