ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল করতেন সোহেল

নওগাঁয় তিনটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সোহেল রানা শামীম (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জয়পুরহাট র‌্যাব-৫ এর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার রাতে বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল রানাকে গ্রেফতার করে র‍্যাব । সে শহরের কুমাইগাড়ী দেওয়ানপাড়া এলাকার আজগর আলী দেওয়ানের ছেলে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার সোহেল রানা একজন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলদার। সে এলাকায় অস্ত্রবাজ সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখতেন, যেন কেউ তার সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে মুখ না খুলে। বিভিন্ন সময়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছেন। এছাড়াও সে অবৈধ অস্ত্র ও পেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামানের নেতৃতে বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার নামে ৩টি মামলাও রয়েছে।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল করতেন সোহেল

আপডেট সময় ০৬:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩