ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

২১’র প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে গেছে সেই স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য সকল অপশক্তিকে দমন করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী গড়ে তুলতে হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে নওগাঁয় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিল। সে ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে এগিয়ে নিয়ে ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সাথে ৭ মার্চের ভাষণ এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন হয়েছিল।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আজকের এই দিনে আমাদের শপথ নিয়ে বাঙাালি জাতিকে ফিরে যেতে হবে সেই শিকড়ের সন্ধানে। তাহলেই স্বাধীনতার চেতনাকে আমরা বুকে ধারণ করতে পারবো।

এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে একে একে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা ইউনিটসহ সর্বস্তরের মানুষের ঢল নামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

২১’র প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১১:২১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩