ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরানো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জ আসে। সে চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা সামর্থ্য আমাদের রয়েছে।

সেটা দিয়েই যেকোন চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করি।

সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল যেকোন শান্তিপূর্ণ কর্মসূচি করবে। তবে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে, মানুষের ওপর আক্রমণ বা কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় আমরা ব্যবস্থা নেব। অতীতে যেভাবে আমরা কাজ করেছি আগামী দিনেও যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী অতীতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যেভাবে সহযোগীতা করেছে ভবিষ্যতেও সেভাবে সহযোগীতা করবে।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত: আইজিপি

আপডেট সময় ০৯:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩