ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

ইন্দোনেশিয়ায় মাঝারি আকারের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার পাপুয়া প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫।  ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন মারা যাওয়ার পাশাপাশি ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে।

ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্প আঘাতে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতরে আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

গত সোমবার আঘাত হানা সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। বহু লোক প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এতে শেষ পর্যন্ত নিহতের সংখ্যা অনেক বাড়তে পারে।-

‍সূত্র: ডেইলি মেইল

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩