ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

সড়ক দূর্ঘটনা ( প্রতিকি ছবি )

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শিয়ালকোল বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে শহর থেকে নলকার দিকে যাচ্ছিল। এসময় শিয়ালকোল বাজারে পৌঁছালে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। বাসটি দ্রুত চলে যাওয়ায় থামানো সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, শিয়ালকোল বাজারে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা জাগো নিউজকে বলেন, বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। যে কারণে বাসচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ১১:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২