ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার
বাম্পার ফলনের আশা কৃষকের

পত্নীতলায় সোনালী ধান কেটে তোলার ধুম

বাম্পার ফলনের আশা কৃষকের

 নওগাঁর   পত্নীতলা উপজেলায় এবার সবুজ থেকে সোনলী বর্ণের রুপ নেয়া পাকা ধান কেটে তোলার ধুম শুরু হয়েছে । আবহাওয়া অনূকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে ।

খোঁজ নিয়ে জানা যায় চলতি মওসুমে কৃষকেরা প্রথমে খরার কবলে পড়লেও সেচ ব্যবস্থা করে ধান রোপনের পর কাঙ্খিত বৃষ্টির হওয়ায় ধানের চেহারা দিন দিন ফিরতে লাগে।

সময়মত সার ও কীটনাশক ব্যবহার করে এখন যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। ইতোমধ্যে কৃষকরা আগাম ব্রি ধান ১৭ কেটে সরি খেতের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা কৃষি অফিস জানায় এই মওসুমে পত্নীতলায় ২৫হাজর ৩৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।

উপজেলায় আম চাষ বৃদ্ধি পাওয়ায় আমন আবাদ গত মওসুমের চেয়ে ১ হাজার ৮৫০ হেক্টর জমি কমেছে। কৃষকরা হাইব্রীড ধানী গোল্ড তেজ উপশী স্বর্ণা ৫ বিনা ৭ ১১ ১৭ ২০ ৩৪ ব্রি ধান ৫১ ৫২ ৫৯ ৬২ ৭১ ৭৫ ৮০ ৮৭ ৯০ ৯৪ এবং দেশীয় চিনি আতপ ধান চাষ করেছেন।

কৃষকেরা আরো জানান এবার অতিরিক্ত সেচ খরচ হাল-চাষ ও রোপন এবং বিভিন্ন পরিচর্যায় শ্রমিক খরচ গত মওসুমের তুলনায় অনেক বেশি হয়েছে। তাঁরা ধানের নায্য মূল্য আশা করছেন।

এই মওসুমে ধানের বাম্পার ফলনের মধ্যে দিয়ে পত্নীতলায় ৭২ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিস। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেছেন কৃষকেরা মওসুমে সুষম সার ব্যবহার করেছেন, আবহাওয়া অনূকূলে থাকায় এবং ধানের রোগবালাই কম থাকায় সময় মতো ধানের পরিচর্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাত না হওয়ায় এবার ধানের বাম্পার ফলন হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

বাম্পার ফলনের আশা কৃষকের

পত্নীতলায় সোনালী ধান কেটে তোলার ধুম

আপডেট সময় ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২