ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অস্ত্র রাখার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গুলি ও পিস্তল রাখার দায়ে রেজাউল করিম (৩২) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।বিষয়টি  নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল। দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।কোর্ট পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল আরও বলেন, আসামি জামিনে মুক্ত থাকলেও আজ আদালতে হাজির ছিলেন। তার উপস্থিতিতেই আদালত এ রায় দেন। রায়ের পর আসামিকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কোর্ট পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালায় র‌্যাব-১২ এর সদস্যরা।

উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। মামলা চলাকালে ১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত।স্বাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণীত হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অস্ত্র রাখার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০১:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২