ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ২

খুলনা প্রতিনিধি : খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর হরিণটানা থানার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর রাজবাঁধ এলাকার মোস্তফা সানার ছেলে বেল্লাল হোসেন সানা ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া গ্রামের মো. কাউসারের ছেলে হাফেজ মো. শরীফ।

বেল্লাল হোসেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও মো. শরীফ একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৬টার দিকে বেল্লাল হোসেন সানা ও হাফেজ মো. শরীফ মোটরসাইকেলে রাজবাঁধ থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে উঠছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে তারা গুরুতর আহত হন। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল হক বলেন, ‘নিহত দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ২

আপডেট সময় ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২