ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আটকেপড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করল সেনাবাহিনী

সুনামগঞ্জ প্রতিনিধি : ঘুরতে গিয়ে সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীসহ অন্যান্যদের উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল।

উদ্ধারের পর সুনামগঞ্জের ছাতক থেকে তাদের সিলেটে আনা হচ্ছে। রোববার (১৯ জুন) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে, গত শুক্রবার (১৭ জুন) ওই শিক্ষার্থীদের উদ্ধার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে নিয়ে আসা হয়। তবে সেদিন উদ্ধারের পর সিলেটে আসার পথে লঞ্চের ইঞ্জিন আবারও বিকল হয়ে যায়। পরে তারা সুনামগঞ্জের ছাতকে আটকা পড়েন। সেখান থেকে আজ তাদের উদ্ধার করে সেনাবাহিনী।
গত ১৪ জুন রাতে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য সুনামগঞ্জে যান ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৯ জনসহ মোট ২১ শিক্ষার্থী। তাদের মধ্যে সাত জন নারী শিক্ষার্থী রয়েছেন।

পরেরদিন (১৫ জুন) বৃষ্টির মধ্যে হালকা ঘোরাঘুরি করলেও রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় আটকা পড়েন তারা। পরে ট্রলারে করে সুনামগঞ্জ শহরে পোঁছালে বন্যা পরিস্থিতির অবনতি হয়। এর ফলে সেখানেই শিক্ষার্থীরা আটকা পড়েন।

পরে তারা সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে অবস্থান নেন। তবে সেখানে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আটকেপড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করল সেনাবাহিনী

আপডেট সময় ১২:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২