ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ আরোহী নিহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর আনুমানিক পাঁচটার দিকে এই রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস।

নিহতরা হলেন- অনিক (১৮), তার ফুফু হনুফা বেগম (৪০) ও মোটরসাইকেল চালক এনামুল।

ওসি শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যান। এদের সঙ্গে থাকা অনিককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে নিহত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। তারা থাকেন রায়েরবাজার। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে অনিকের অসুস্থ বাবাকে দেখতে অনিক আর হনুফা বেগম গাজীপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, তার মা বাসাবাড়িতে কাজ করেন। রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করতেন অনিক।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ আরোহী নিহত

আপডেট সময় ১২:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২