ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাগেরহাটে পিকআপ-মোটরসাইকেল সংর্ঘষ, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা স্বামী-স্ত্রী বলে জানা গেছে। 

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুর বাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।পুলিশ ঘাতক পিক-আপসহ চালককে আটক করেছে।

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন (৬১) ও তার স্ত্রী রেহেনা বেগম মুন্নি (৫৫)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায়।

জাহাঙ্গীর হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চড়ে মোংলা আসছিল। জাহাঙ্গীর হোসেন মোংলা বন্দরের অবসরপ্রাপ্ত কর্মচারি বলে পুলিশ জানায়।

আটক পিক-আপ চালকের নাম চান্দু মিয়ার (৪২) বাড়ি যশোর জেলায় বলে পুলিশ জানায়।বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, মোটরসাইকেল চড়ে স্বামী-স্ত্রী খুলনার দিক থেকে মোংলায় যাচ্ছিলেন।

পথিমধ্যে রামপালের বাবুর বাড়ি এলাকায় পৌঁছালে মোংলা থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি পিক-আপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এসময় ঘটনাস্থলে ওই নারী নিহত হয় এবং তার স্বামীকে রামপাল ঝনঝনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পিক-আপটি জব্ধ করে। এসময় আটক করা হয় ওই পিকআপ চালককে। এব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাগেরহাটে পিকআপ-মোটরসাইকেল সংর্ঘষ, নিহত ২

আপডেট সময় ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২