ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২০

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ৪ নিহত এবং আহত ২০ এর অধিক ।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা সড়কের পয়নারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুর রশিদ ও একই গ্রামের জিতু পাহানের ছেলে গিরিজ পাহান। পরে রাতে নওগাঁ সদর হাসপাতালে এক শিশু ও ভোরে অজ্ঞাতনামা আরও একজনের মৃত্যু হয়।

মহাদেবপুরের মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, যাত্রীবাহী একটি বাস পত্নীতলা নজিপুর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে ক্যানেলে পড়ে যায়। অপরদিকে বাসটি রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যায় এবং অন্তত ২৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২০

আপডেট সময় ১১:২০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২