ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হওয়ার পর জেলা সদর হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা যায়।

ঘটনাস্থলে নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। জেলা সদর হাসপাতালে মারা যান ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ও ঢাকায় নেওয়ার পথে মারা যান হোসনে আরা বেগম (৪৮)।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকাল পৌনে সাতটার দিকে সিলেট অভিমুখি একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। পরে আরো দু’জন মারা যাওয়ার কথা জানতে পেরেছেন বলে জানান তিনি।

ট্যাগস

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৪

আপডেট সময় ০১:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২