ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের জেল

স্টাফ রিপোর্টার:জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মোমিন আকন্দ নামে এক যুবককে পৃথক দুটি ধারায় ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়

আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী আদালতে এ রায় প্রদান করেন। আসামি মোমিন আকন্দ জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার বাসিন্দা।

মামলার বিবরণীতে জানা যায়, মোমিন আকন্দ ওই ছাত্রীকে প্রায় সময়ই প্রেম ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ধারকী উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে মোমিনসহ তার ছয়জন সহযোগী অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে একাধিক স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর জয়পুরহাট থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে তিন মাস পর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শুধুমাত্র মোমিনকে আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন এবং অপর অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

অবশেষে আইনের যাবতীয় প্রক্রিয়া শেষে মোমিন আকন্দকে অপহরণের মামলায় ৩০ বছর, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত বছরের জেল এবং ধর্ষণের মামলায় ৩০ বছর, সাত লাখ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের জেল

আপডেট সময় ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১