ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, আহত ৫০

আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। মন্টানার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগের বরাত দিয়ে তারা এ তথ্য জানিয়েছে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক এক বিবৃতিতে জানিয়েছে, সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয় স্থানীয় সময় বিকাল ৪টার দিকে উত্তর মন্টানার কাছে জপলিন এলাকায়। ওই ট্রেনে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, আহত ৫০

আপডেট সময় ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১