ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান। তাৎক্ষণিকভাবে তিনি নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি।

এসআই বলেন, ‘ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। ট্রাকটি এসে তাদের চাপা দেয়।

এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে।’

ট্যাগস

দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

আপডেট সময় ১১:২২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান। তাৎক্ষণিকভাবে তিনি নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি।

এসআই বলেন, ‘ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। ট্রাকটি এসে তাদের চাপা দেয়।

এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481