ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ইদুল আজহা পালিত

আন্তর্জাতিক ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ইদুল আজহা পালন করছে প্রবাসী বাংলাদেশিসহ ওইসব দেশের নাগরিকরা। মঙ্গলবার (২০ জুলাই) পালিত হচ্ছে পবিত্র ইদুল আজহা।

যদিও অন্যান্য বছরের মতো এবার খোলা মাঠে কোনো ইদের জামাত অনুষ্ঠিত হয়নি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ইদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিন ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে ইদের জামায়াতে অংশ নিতে ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।

মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী ছাড়াও বিভিন্ন অঞ্চলের অসংখ্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ইদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখরা।

হাজিরা পবিত্র মুজদালিফা ময়দানে খোলা আকাশের নিচে সারারাত এবাদত বন্দেগির পর আজ মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় করে মিনায় পৌঁছেছেন। প্রথম দিন শয়তানকে কংকর নিক্ষেপ করে পশু কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করে শেষ করবেন হজের মূল আনুষ্ঠানিকতা।

এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত শেষে আবার মিনায় ফিরে আসবেন হাজীগণ। এরপর পর্যায়ক্রমে আরও তিন দিন মিনায় অবস্থান করে শয়তানকে তিনটি পাথর নিক্ষেপ করবেন আগত হাজীরা।

মহামারি করোনা ভাইরাসের মধ্যে সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের ৬০ হাজার নাগরিক এবারের হজে অংশগ্রহণ করেন।

এসব হাজীদের মধ্যে কোনো ধরনের ভাইরাসের সংক্রমণ অথবা কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তার মধ্যে হাজীরা সুষ্ঠুভাবে হজ পালন করছেন বলে জানা গেছে।

তবে অবৈধ বা অনুমতিপত্র ছাড়া হজে অংশগ্রহণ করার কারণে কয়েকশ স্থানীয় এবং প্রবাসীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

এ দিকে মধ্যপ্রাচ্যের বাইরেও ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে ইদ উদযাপিত হচ্ছে আজ। এমনকি ইউরোপ এবং আফ্রিকার কয়েকটি দেশেও মঙ্গলবার পবিত্র ইদুল আজহা পালিত হচ্ছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ইদুল আজহা পালিত

আপডেট সময় ১২:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১