ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পাকিস্তানের পাঞ্জাবে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন, এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ডনের খবরে বলা হয়েছে, বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিলো।

দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ জানান, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের উদ্ধার করে দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ জনের মৃত্যু নিশ্চিত করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক টুইট বার্তায় এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, ইদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা, কোন দুর্ঘটনাই যে কোন বিপর্যয়ের চেয়ে কম নয়।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পাকিস্তানের পাঞ্জাবে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩০ জন নিহত

আপডেট সময় ০৪:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১