ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারতে প্রবল বৃষ্টিতে বাড়ি ধসে ২৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহরে বাড়ি ধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। দু’টি বাড়ি ধসে পড়ার মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত ও রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

এ দিকে ভবন ধসের ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অবশ্য এখনো বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে নিশ্চিতও করেছে উদ্ধারকারী দল।

মিডিয়াগুলো বলছে, প্রবল বৃষ্টিপাতের পর শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও রবিবার ভোররাতে ভিখরোলি এলাকায় দু’টি বাড়ি ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে মুম্বাই পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী।

চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে রবিবার ভোররাতে ভিখরোলিতে চারজনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা বৃষ্টির পানিতে ডুবে গেছে। এছাড়া আরও পাঁচদিন মুম্বাইয়ে বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে প্রবল বৃষ্টিতে বাড়ি ধসে ২৫ জনের প্রাণহানি

আপডেট সময় ০৬:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১