ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বিশ্বের বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন হবে সিঙ্গাপুরে

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুর বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করেছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে সমুদ্রতীরবর্তী স্থানে বুধবার এ প্যানেলের উদ্বোধন করা হয়।

এই প্রকল্প থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে, তা দিয়ে দেশটির পাঁচটি পানি শোধনাগার চালানো যাবে। ১ লাখ ২২ হাজার প্যানেলের প্রকল্পটি ৪৫টি ফুটবল মাঠের সমান।

জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রসীমা বৃদ্ধিতে দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর এমনিতেই হুমকিতে রয়েছে। সিঙ্গাপুরে মূলত স্থান সংকুলাণের কারণে ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

সিঙ্গাপুরে কার্বন নিঃসরণ কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। ২০২৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখতে চারগুণ সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

সিম্বকর্প ইন্ডাস্ট্রিজ সিঙ্গাপুরে সমুদ্রে সৌর প্যানেল প্রকল্প বাস্তবায়ন করেছে। এটি পশ্চিম সিঙ্গাপুরের একটি জলাধারে অবস্থিত। সিঙ্গাপুরের জাতীয় পানি সংস্থা পিইউবি ও সিম্বকর্পের দাবি, এ সৌরবিদ্যুৎ প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩২ কিলো টন কার্বন নির্গমন কমাতে সক্ষম হবে। এর অর্থ রাস্তা থেকে সাত হাজার গাড়ি সরিয়ে ফেললে যে পরিমাণ কার্বন কমবে, তার সমান।

সিম্বকর্প ইন্ডাস্ট্রিজের দক্ষিণ-পূর্ব এশিয়ার সোলার প্রধান জেন টান বলেন, এ সৌর প্যানেল এমনভাবে নকশা করা হয়েছে, যাতে বাতাস প্রবাহিত হতে পারে এবং পানির মধ্যে সূর্যের আলো পড়তে পারে। ২৫ বছরের বেশি সময় এ সৌর প্যানেল থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। এটি রক্ষণাবেক্ষণে ড্রোনের সাহায্য নেয়া হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বিশ্বের বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন হবে সিঙ্গাপুরে

আপডেট সময় ০৫:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১