ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চেক প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চেক প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ টর্নেডোর আঘাতে কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে নিহত হয়েছেন অন্তত তিনজন এবং আহত হয়েছে আরও ৬০ জন।

বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের ব্রেকল্যাভ ও হোডোনিন জেলায় টর্নেডোতে বেশ কিছু বাড়ির ছাদ উড়ে গেছে। উপড়ে গেছে অনেক গাছ। বেশ কিছু গাড়িও উলটে যায়। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এক লাখেরও বেশি বাড়ির।

প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত কিছু ভিডিওতে দেখে মনে হচ্ছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলটি যেন যুদ্ধ আক্রান্ত। দক্ষিণ মোরাভিয়ার আঞ্চলিক গভর্নর জ্যান গ্রোলিচ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এটি একটি জীবন্ত নরক।’

পুরো দেশ থেকে উদ্ধারকারী কর্মীরা উদ্ধারকাজে এসেছেন। প্রতিবেশি অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার থেকেও উদ্ধারকারীরা যোগ দিয়েছেন।

ট্যাগস

চেক প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে ৩ জন নিহত

আপডেট সময় ০৭:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১