ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

কানাডার স্কুলে অচিহ্নিত সাত শ’ ৫১ কবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাবেক এক আবাসিক স্কুলে অচিহ্নিত সাত শ’ ৫১ কবরের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার স্থানীয় আদিবাসীদের সংস্থা দ্য কাউসেস ফার্স্ট ন্যাশনের উদ্ধৃতি দিয়ে এই খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এই স্কুলগুলোতে ভর্তি হওয়া প্রায় ছয় হাজার শিশুর মৃত্যু হয় বলে ধারণা করা হয়। স্কুলগুলোর নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের নিপীড়ণে এই শিশুদের মৃত্যু হয়েছে।

এর আগে গত মাসে কাউসেস ফার্স্ট নেশন গ্রাউন্ড-পেনেট্রেইটিং রাডারের সাহায্যে ম্যারিভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে অচিহ্নিত কবরের অনুসন্ধান শুরু করে।

কাডমাস ডেলোরমে জানান, এই কবরগুলো একসময় ফলকযুক্ত থাকলেও পরে হয়তো রোমান ক্যাথলিক চার্চ কবরের ফলক সরিয়ে নেয়।

তবে সবগুলো কবর মৃত আদিবাসী শিশুদের কি না, তা এখনো নিশ্চিত নন তিনি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দলের পরিক্ষণের পর তা নিশ্চিত করা হবে জানান ডেলোরমে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাসকাচুয়ানের অচিহ্ণিত কবর আবিষ্কারে দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আদিবাসী জনগণ যে নিয়মতান্ত্রিক বর্ণবাদ, বৈষম্য ও অন্যায়ের শিকার হয়েছিলেন, এটি তার লজ্জাজনক উদাহরণ।’

সূত্র : বিবিসি

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কানাডার স্কুলে অচিহ্নিত সাত শ’ ৫১ কবরের সন্ধান

আপডেট সময় ০৫:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১