ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক:  চীনে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে। এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার (২৪ জুন) হেনান প্রদেশে স্থানীয় সময় রাত ৩টার দিকে আগুন লাগে।

এতে নিহতের পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন বলেও জানায় রয়টার্স। তবে, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আহত চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃবিতে জানিয়েছে ঝেচেং এলাকার স্থানীয় সরকার। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।

ট্যাগস

চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে নিহত ১৮

আপডেট সময় ১২:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১