ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইরোবিতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বৃহস্পতিবার কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৬ জন। হতাহত সেনাদের সবাই সামরিক অনুশীলনে নিয়োজিত ছিলেন।

কেনিয়ার সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির বিমান বাহিনীর এমআই ১৭১ ই মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজিয়াদো কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ সেনা নিহত ও অপর ১৩ জন গুরুতর আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল দেশটির গণমাধ্যম।

মরিস কিরাই এমেরিত নামে কাজিয়াদো কাউন্টির এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি অদ্ভূত শব্দ করছিল। তবে সেটা প্রোপেলারের শব্দ ছিল না, কিছুটা অ্যাম্বুলেন্সের মতো শব্দ। ১০ সেকেন্ড পর এটি মাটিতে অবতরণের চেষ্টা করলেও তা সফল হয়নি।’

সূত্র : আফ্রিকা নিউজ

ট্যাগস

নাইরোবিতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত

আপডেট সময় ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১