ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নাইজেরিয়ায় সহিংসতায় তিন লাখ মানুষ নিহত হয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ১২ বছরের সহিংসতায় প্রায় সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এত সংখ্যক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ শিশু এবং বয়স পাঁচ বছরের নিচে।

নাইজেরিয়ায় সহিংসতা ও এর প্রভাব নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) করা জরিপের প্রতিবেদন বৃহস্পতিবার (২৪ জুন) প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সহিংসতায় যে প্রাণহানি ঘটেছে তা ধারণার চেয়েও ১০ গুণ বেশি।

আল-জাজিরার খবরে বলা হয়, ২০০৯ সালে নাইজেরিয়ার সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকোহারাম এই অঞ্চলে সহিংসতা শুরু করে।

তারা সেখানে ২০ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এতে লাখ লাখ মানুষকে সাহায্যনির্ভর হতে হয়েছে। সহিংসতা শেষ হওয়ার কোনো চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না এখনো।

জাতিসংঘ জানায়, সহিংসতায় নিহত সাড়ে তিন লাখের মধ্যে প্রায় তিন লাখ ২৪ হাজারই ছোট শিশু। অর্থাৎ নিহত প্রতি ১০ জনের নয় জনই ছোট শিশু। প্রতিদিন গড়ে সেখানে ১৭০ জন করে মানুষ প্রাণ হারাচ্ছেন। সহিংসতায় প্রায় তিন লাখ ১৪ হাজার মানুষ নিহত হয়েছেন পরোক্ষ কারণে।

সহিংসতার কারণে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে করে কৃষি উৎপাদন ও বাণিজ্য কমেছে। খাবার সংকট দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়েছেন তারা যারা কৃষির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে।

জাতিসংঘের প্রতিবেদন বলছে, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ খাদ্য সংকট, স্বাস্থ্যসেবা, আশ্রয়ণ ও সুপেয় পানির অভাবে ভুগছে। তাদের মধ্যে শিশুরা বেশি ভুক্তভোগী। আরও এক দশক সহিংসতা চললে এই সংখ্যা আরও ১৫ লাখ ছাড়াবে।

কেবল উত্তর-পূর্ব নাইজেরিয়াতেই এক কোটি ৩১ লাখ মানুষ সহিংসতায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮৭ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

বোকোহারাম ২০১৬ সালে দুই ভাগে ভাগ হয়ে যায়। এদের এক ভাগ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত’র-আইএসআইএল (আইএসআইএস) সঙ্গে জোট বাঁধে। এই গোষ্ঠীই এখন বেশি ভয়ঙ্কর। সামরিক অভিযান চালমান থাকলেও তারা প্রতিবেশি ক্যামেরুন, চাদ ও নাইজারে হামলা ও সহিংসতা অব্যাহত রেখেছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাইজেরিয়ায় সহিংসতায় তিন লাখ মানুষ নিহত হয়েছে: জাতিসংঘ

আপডেট সময় ১০:৪৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১