স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিন পৌর ট্যাক্স না দেওয়ায় দুইটি মার্কেট কর্তৃপক্ষকে অভিনব উপায়ে শাস্তি দিয়েছেন পৌরসভা মেয়র।
মঙ্গলবার (২২ জুন) সকালে ওই দুই মার্কেটের প্রবেশদ্বারে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন প্রকার ময়লা।
এগুলো হলো- দাগনভূঞা বসুরহাট রোডে অবস্থিত হিরন মার্কেট ও শাহাব উদ্দিনের মার্কেট।
জানা গেছে, হিরন মার্কেটের কাছে চার বছর ও শাহাব উদ্দিনের কাছে ৯ বছরের টেক্স পাওনা রয়েছে পৌরসভা। সে হিসেবে দুই জনের কাছে পাওনার পরিমাণ প্রায় দেড় লাখ টাকা।
প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম জানান, মালিকপক্ষ বকেয়া পরিশোধ করতে রাজি হওয়ায় ব্যবসায়ীদের কথা চিন্তা করে ময়লা অপসারণের জন্য বলা হয়েছে।
পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, দীর্ঘদিন পৌর ট্যাক্স না দিলে আইনে এমন ধরনের শাস্তির কথা লিখা রয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











