ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের দ‌ক্ষিণ আশতকা-নূরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে আয়শা আক্তার (১০) ও একই গ্রামের কামাল মিয়ার মেয়ে আশামণি (৯)। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির সামনের একটি ডোবায় গোসল করতে যায় আয়শা ও আশামণিসহ কয়েকটি শিশু।

পরে গোসল শেষ করে শিশুরা বাড়িতে ফিরে এলেও আয়শা ও আশামণি ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই ডোবা থেকে শিশু দুইটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

কিশোরগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

আপডেট সময় ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১