ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২

পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আলাউদ্দীন টিটু এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের মহিউদ্দিন লাবলুর কর্মী সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান জানান, ভোট কেন্দ্রর বাহিরে এই ঘটনা ঘটে, এখন আবারও ভোটগ্রহণ চলছে।

২ নং ওয়ার্ড ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম জানান, সাড়ে আটটার দিকে কেন্দ্রের বাহিরে কিছুটা হট্টগোল শুরু হলে ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২

আপডেট সময় ০১:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১