ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বেতমোর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে

এসময় উভয় পক্ষের ২০ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ জুন) রাতের এ ঘটনায় ইউপি মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন, আল-আমিন মিস্ত্রী ও মিরনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রচারণার শেষ দিনে শনিবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার বেতমোর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রার্থী মোদাচ্ছের হোসেন হাওলাদার (ফুটবল) এর সমর্থকরা প্রচারণা শেষে পিরু শিকদারের (তালাচাবি) মাইক ভাংচুর করে। এ ঘটনায় দুই প্রার্থীর সমর্থকরা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তারা জানান, সংঘর্ষে পেরু শিকদারের সমর্থক কামাল হোসেন (৪৫), রুহুল আমিন (৪৭), শহিদুল ইসলাম বাবুল শিকদার (৪৫), ফারুক শিকদার (৪৫) রাজ্জাক হোসেন রাজু (২২) আহত হয়। অপরদিকে মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন (৬২) ও তার সমর্থক আমির হোসেন (৫৬), আল-আমিন (২৮), হানিফ (৪৫), মিলন (২৫), মুছা (২১), এমাদুল হক (৫০), শামসুল আরম (৬০), জহিরুল শিকদার (২৫), হারুন-অর-রশিদ (৬৫) সহ ২০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আমির হোসেন, হানিফ, কামাল হোসেন, ফারুক শিকদার ও রাজ্জাক হোসেন রাজুকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় পেরু শিকদার তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোদাচ্ছের হোসেনসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এক প্রার্থীসহ তিন জনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ট্যাগস

পিরোজপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ১১:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১