ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আফ্রিকায় খনি থেকে ১ হাজার ৯৮ ক্যারেটের হীরার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ বতসোয়ানার খনিজ উত্তোলনকারী সংস্থা দেবসোয়ানা জানিয়েছে, তাদের খনি থেকে ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করেছে। যা বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রানিত্তে আর্মস্ট্রং এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১ জুন বড় আকারের এই অমসৃণ হীরার সন্ধান মিলেছে। ইতোমধ্যে রাজধানী গ্যাবোরোনে দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে এই হীরা দেখানো হয়েছে।বিশ্বে সন্ধান পাওয়া হীরাগুলোর মধ্যে এটিকে আকারের দিক থেকে তৃতীয় বৃহত্তম বিবেচনা করা হচ্ছে।

এটি অসাধারণ ও দুর্লভ। প্রতিষ্ঠানটির কোনো খনি থেকে সন্ধান পাওয়া সবচেয়ে বড় হীরা এটি। তবে, এখনো হীরা বিক্রির বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

উল্লেখ্য, ১০০ বছরের বেশি সময় আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। ‘কুল্লিনান’ নামের ওই হীরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল।

আর ২০১৫ সালে বতসোয়ানার উত্তর–পূর্বাঞ্চলের কারোয়ে থেকে ১ হাজার ১০৯ ক্যারেটের একটি হীরার সন্ধান মিলেছিল। টেনিস বলের সমান ওই হীরার নাম লেসেদি লা রোনা। বিশ্বে এ পর্যন্ত সন্ধান পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরার স্বীকৃতি পেয়েছে এটি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফ্রিকায় খনি থেকে ১ হাজার ৯৮ ক্যারেটের হীরার সন্ধান

আপডেট সময় ০১:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১