ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোজ ৩

বরগুনা প্রতিনিধি : পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে।

এ ঘটনার চার ঘণ্টা পরে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ রয়েছে। শুক্রবার (১৮ জুন) সকাল ৬টার দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় এ ঘটনা ঘটে।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা দুপুরে উদ্ধারের জন্য গভীর সাগরে রওনা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের জেলেরা মাছ ধরছিল এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে টলার ডুবে যায়।

চার ঘণ্টা পরে ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত তিন জেলেসহ ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য দুপুরে জিসান নামে একটি ট্রলার নিয়ে সাগরের উদ্দেশে রওনা দিয়েছে কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, জেলেসহ ট্রলার ডুবির খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। আশাকরছি জেলেদের উদ্ধারে সক্ষম হবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোজ ৩

আপডেট সময় ০৫:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১