ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

কক্সবাজারে ৫৫ হাজার রোহিঙ্গাকে এনআইডি দেয়ায় দুদকের মামলা

ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ   চট্টগ্রামে ৫৫ হাজার ৩১০ রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ অভিযোগে নির্বাচন কমিশনের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।

এক বছরের অনুসন্ধান শেষে বুধবার দুপুরে মামলা দুটি করেন দুদকের চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন।

২০১৭ সালে মিয়ানমার থেকে চলে আসা রোহিঙ্গারা আশ্রয় নেয় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। তার কিছুদিন পরেই অভিযোগ পাওয়া যায়, এদের অনেকেই পেয়েছেন এদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ।

অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালে অনুসন্ধান করা শুরু করে দুর্নীতি দমন কমিশন। বেরিয়ে আসে, এতে যোগসাজশ রয়েছে নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর।

৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গাকে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনপত্র দেয়ার প্রমাণ পায় দুদক। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন।

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গুরুতর অপরাধ হিসেবে দেখছে দুদক। এরা জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

দুদক জানিয়েছে, রোহিঙ্গাদের এসব ভুয়া জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজারে ৫৫ হাজার রোহিঙ্গাকে এনআইডি দেয়ায় দুদকের মামলা

আপডেট সময় ০১:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১